https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পটুয়াখালীতে আগুনে বসতঘরসহ ১৬টি স্থাপনা ভস্মীভূত - atv sangbad পটুয়াখালীতে আগুনে বসতঘরসহ ১৬টি স্থাপনা ভস্মীভূত - atv sangbad পটুয়াখালীতে আগুনে বসতঘরসহ ১৬টি স্থাপনা ভস্মীভূত - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

পটুয়াখালীতে আগুনে বসতঘরসহ ১৬টি স্থাপনা ভস্মীভূত

পটুয়াখালী প্রতিনিধি, এটিভি সংবাদ / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

পটুয়াখালী প্রতিনিধি, এটিভি সংবাদ //

পটুয়াখালী পৌরসভার স্বনির্ভর সড়কের চরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ১২টি বসতঘরসহ মোট ১৬টি স্থাপনা পুড়ে গেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও স্থানীয় ছাত্রদলের কর্মীরা সহায়তা করেন।

এদিকে ভয়াবহ এ আগুন দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় করে। যার ফলে ফায়ার সার্ভিসের কাজ ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা জনতাকে সরিয়ে দেওয়ার কাজ করেন।

এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। তারা হলেন- সদর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. কামরুজ্জামান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউডিআরটি মেম্বার মো. শাহরিয়ার রহমান আকাশ এবং মো. শহিদুল ইসলাম (২২)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মী এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নি মিয়া, সদস্য সচিব স্নেহাশু সরকার কুট্টি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহানারা বেগম (৬০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ঘরের সামনেই একটা চায়ের দোকান ছিল। দোকানের আয় দিয়েই চলত সংসার। এখন সব পুড়ে শেষ হয়ে গেল। কীভাবে বাঁচব?’

আরেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি খায়রুল আহমেদ (৩৮) বলেন, আমার ঘর আর ব্যবসার মালামাল সব পুড়ে গেছে। এখন আমি নিঃস্ব। কীভাবে আবার ঘুরে দাঁড়াব জানি না।

 

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাশু সরকার কুট্টি বলেন,আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সকল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ১৬ জন ক্ষতিগ্রস্তের তথ্য পাওয়া গেছে।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা না গেলেও, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিপি/এটিভি/১১০২/জেড 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ