https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আয়না ঘর দেখে এসেছি, শিগগিরই বিচার শুরু হবে: হুম্মাম কাদের চৌধুরী - atv sangbad আয়না ঘর দেখে এসেছি, শিগগিরই বিচার শুরু হবে: হুম্মাম কাদের চৌধুরী - atv sangbad আয়না ঘর দেখে এসেছি, শিগগিরই বিচার শুরু হবে: হুম্মাম কাদের চৌধুরী - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

আয়না ঘর দেখে এসেছি, শিগগিরই বিচার শুরু হবে: হুম্মাম কাদের চৌধুরী

এম. মতিন (চট্টগ্রাম), এটিভি সংবাদ / ৩৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:১০ অপরাহ্ন

এম. মতিন (চট্টগ্রাম), এটিভি সংবাদ //

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমাকে বন্দি রাখা আয়না ঘর দেখে এসেছি।বর্তমান সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিদর্শনে যাওয়ার সুযোগ হয়েছে আমার। যেখানে আমাকে এক মাস আটকে রাখা হয়েছে। আশা করি, এ অন্যায়ের দ্রুত বিচারিক কার্যক্রম শুরু হবে। যারা আমার পরিবারকে অত্যাচার করেছিল, তাদের বিচার শিগগিরই শুরু হবে।

গতকাল সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদারপাড় দরবেশ হাটে আবদুল লতিফ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, উদ্বোধক ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি।

বিদ্যালয়ের জমিদাতা ও সভাপতি এমএ লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের উপদেষ্টা খালেদ বিন আবদুল কাদের বাচ্চু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি পিয়ারুল আলম তালুকদার, বিদ্যালয়ের সচিব মাস্টার হারুনুর রশিদ, মাওলানা আবু সৈয়দ, ওয়ার্ড বিএনপির সভাপতি এমএ বেলাল, বিএনপি নেতা আব্দুল মান্নান কোম্পানি, আব্দুল আলিম প্রমুখ।

আলোচনার আগে বিদ্যালয়টির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

উল্লেখ্য, এই গ্রামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। বিশাল জনগোষ্ঠীর এই এলাকার শিক্ষার্থীরা নদী পার হয়ে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আসছিলেন। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে তাদের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যেত। অবশেষে এই এলাকায় নতুন স্কুল প্রতিষ্ঠা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

কেবি/এটিভি/১৩০২/জেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ