https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে আহতরা! - atv sangbad ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে আহতরা! - atv sangbad ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে আহতরা! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে আহতরা!

ওবায়দুল কবির, বিশেষ প্রতিবেদক / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

ওবায়দুল কবির, বিশেষ প্রতিবেদক //

এক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তারা গতকাল ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে এখানে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায়, প্রায় ৩০ জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। জাতীয় পতাকাবাহী সরকারি কোনো গাড়ি ফটকের সামনে আসলেই তারা স্লোগান দিচ্ছেন, এক দুই তিন চার, সব শালারা বাটপার।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে এখানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন। সকালে অনেকে আশেপাশে কোথাও গিয়েছেন। ফলে এখন মানুষের সংখ্যা কম। তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আহতরা রওনা হয়েছেন। দাবি আদায়ে তারাও দুপুর-বিকাল নাগাদ যোগ দেবেন।

শুরুতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আসলেও পরে তারা এক দফা দাবিতে অনড়।

জুলাই আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছিটা গুলিতে আহত হয়েছিলেন নাজমুল আহসান। পরে তিনি চিকিৎসা নিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সকালে নাজমুল মিডিয়াকে বলেন, আমাদেরকে তিন ক্যাটাগরিতে ভাগ করে সরকার বৈষম্য তৈরি করছে। অনেক গুলিবিদ্ধ যারা আছেন তাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। যা স্পষ্ট আমরা বৈষম্য দেখছি। তাই আমরা দুইটি ক্যাটাগরি চাই। আমাদের এ দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চালবে। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে থাকা জুলাই আহতদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা ইতোমধ্যে রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। আশা করছি দুপুর থেকে বিকালের মধ্যে সবাই উপস্থিত হবেন।

কবির/এটিভি/২৭০২/১১:৪৫/জেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ