https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে অনিয়ম, ২৩ জনের নামে মামলা! - atv sangbad পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে অনিয়ম, ২৩ জনের নামে মামলা! - atv sangbad পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে অনিয়ম, ২৩ জনের নামে মামলা! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে অনিয়ম, ২৩ জনের নামে মামলা!

ওবায়দুল কবির, এটিভি সংবাদ / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

ওবায়দুল কবির, এটিভি সংবাদ //

পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সংস্থাটির মহাপরিচালক আকতার হোসেন।

আওয়ামী লীগ সরকারের অগ্রধিকারভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। ৩২ হাজার কোটি টাকার প্রকল্পে একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে।

অভিযোগ উঠেছে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

দুদক জানিয়েছে, ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। দুর্নীতির অভিযোগে মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আকতার হোসেন বলেন, ভুয়া রেকর্ড তৈরি করে জাল জালিয়াতি প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে ২৩টি চেকের বিপরীতে সরকারের ৯ কোটি ৫৭ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে প্রমথ রঞ্জন ঘটকসহ উপকারভোগীদের মোট ২৩ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা করা হয়েছে।

এদিকে গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২৮৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ তাদের বিরুদ্ধে।

দুদক মহাপরিচালক বলেন, তারাব পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজী, স্বামী গোলাম দস্তগীর গাজী হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করেছেন বলে অনুসন্ধানে মনে হয়েছে।

এ ছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ২৩ কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ