মধুপুর থেকে মোমিন, এটিভি সংবাদ //
টাঙ্গাইলের মধুপুর উপজেলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৫ সালের জন্য নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে। সভাপতি পদে আফাজ উদ্দিন সুমন, পরিচালক, জালাল উদ্দিন বিদ্যানিকেতন, ইদিলপুর এবং সাধারণ সম্পাদক পদে মো. নাজমুল হক, পরিচালক, সৃজন একাডেমিক স্কুল, মধুপুর নির্বাচিত হয়েছেন।
গত ২২ মার্চ মধুপুরস্থ কানন কনফারেন্স হল, তারা কমপ্লেক্সে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সকল সদস্যের উপস্থিতিতে উক্ত কমিটি গঠিত হয়।
১৩০ সদস্য নিয়ে গঠিত মধুপুর উপজেলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য প্রকৃত শিক্ষায় শিক্ষাদান। সভাপতি আফাজ উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হক এটিভি সংবাদকে বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক কোমলমতি ছেলে-মেয়েদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার মানসিকতা নিয়ে কাজ করবে, যা হবে দেশ ও জাতির জন্য মঙ্গলজনক।
মোমিন/এটিভি০১/২৭০৩/এম