https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার - atv sangbad বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার - atv sangbad বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার

বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ / ২৫৫ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ //

গ্রেপ্তার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ রোববার (১৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল ফারিয়ার। এ সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রটি জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভাটারা থানা পুলিশ হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার এএইচএম শফিকুল ইসলাম মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Nusrat.1চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ভাটারা থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল তার বিরুদ্ধে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

সে সময় জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে।

মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।

Nusrat.Coverচিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি। তাকে সবশেষ ‘জ্বিন ৩’ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।

ডিআই/এটিভি/নুসরাত/১৮০৫/৭:০৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ