https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা! - atv sangbad জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা! - atv sangbad জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা!

গাজীপুর প্রতিনিধি, এটিভি সংবাদ / ১৯৪ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি, এটিভি সংবাদ //

গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। এতে তিনি কিছুটা আহত হন।

বুধবার (২১ মে) দুপুরে প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় এ ঘটনা ঘটে।

এ সময় স্নাতক (পাস) ২০২২ -এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশে উপাচার্যকে হামলার চেষ্টা করেন।

বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, এই স্নাতক (পাস) কোর্সের ছাত্রছাত্রীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছিল। অটোপাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে এই স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬৯ ভাগ পরীক্ষার্থী পাস করে।

করোনা মহামারি এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীদের ইতোমধ্যেই গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এছাড়া এদের খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফল এ মাসেই বের হবে।

কিন্তু বিভিন্ন মহলের উসকানির প্রেক্ষিতে এই ব্যাচের কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবিতে আজ বুধবার হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা চালায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মিডিয়াকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বক্তব্য হলো- যে কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদের কোনো প্রকার অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে না। আজকের এই ন্যক্কারজনক হামলার ব্যাপারে হামলাকারীদের চিহ্নিত করে স্থানীয় গাছা থানায় মামলা দায়েরের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ’র উপর ছাত্র নামধারী দুষ্কৃতকারীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান। তিনি বলেন এরা প্রকৃত ছাত্র নয়, ছাত্র নামধারী সন্ত্রাসী। ছাত্র হলে এ ধরনের ঘৃণিত কাজ করতে পারেনা। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি।

ডিকেবি/এটিভি/উপাচার্য/২১০৫/৪:৫৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ