https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বলদিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে অনিয়ম, অসহায়রা ফিরলেন খালি হাতে! - atv sangbad বলদিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে অনিয়ম, অসহায়রা ফিরলেন খালি হাতে! - atv sangbad বলদিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে অনিয়ম, অসহায়রা ফিরলেন খালি হাতে! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

বলদিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে অনিয়ম, অসহায়রা ফিরলেন খালি হাতে!

মো. মামুন হোসেন, পিরোজপুর প্রতিনিধি / ২৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

মো. মামুন হোসেন, পিরোজপুর প্রতিনিধি //

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় চাল বিতরণের সময় নির্ধারিত থাকলেও ইউনিয়ন পরিষদে উপস্থিত অনেক দরিদ্র মানুষ চাল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

জানা যায়, ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইদুর রহমান পূর্ব নির্ধারিত সময়ে চাল বিতরণ কার্যক্রম শুরু না করায় এবং ইউনিয়নের মেম্বারদের সঙ্গে কোনো রকম সমন্বয় না করায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। চাল নিতে আসা নারী-পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, কিন্তু নির্দিষ্ট দিকনির্দেশনা ও তদারকির অভাবে অনেকেই নিরাশ হয়ে ফিরে যান।

চাল নিতে আসা অসহায় এক নারী জানান, সকালে অনেক দূর থেকে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কিছু বুঝতে পারছি না, কেউ কিছু বলেও না।

পরিস্থিতি নিয়ে একাধিকবার চেয়ারম্যান মো. সাইদুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পরিষদে উপস্থিত হননি। পরে মুঠোফোনে তিনি জানান, দলীয় লোকজনদের সাথে সমন্বয় করতে পারি নাই, তাদের সাথে সমন্বয় করে পরে চাল দিব।

অপরদিকে, ইউনিয়নের ওয়ার্ড মেম্বাররা চাল বিতরণের এই অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়টি নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলামকে অবহিত করলে, তিনি তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন। ইউএনও মহোদয় চাল বিতরণ স্থগিতের নির্দেশ দেন এবং বলেন, প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করে পরবর্তীতে সঠিক প্রক্রিয়ায় চাল বিতরণ করতে হবে।

এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার দরিদ্রদের সহায়তা দিতে যে ভিজিডি কর্মসূচি চালু করেছে, তা যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয়, তবে প্রকৃত অসহায় মানুষরা বারবার বঞ্চিত হবে।

এদিকে, ইউনিয়নের কয়েকজন মেম্বার দাবি করেন, তারা আগে থেকে কোনো তথ্য না পাওয়ায় অংশগ্রহণ করতে পারেননি। অথচ চাল বিতরণ কার্যক্রমের পূর্বে মেম্বারদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, যাতে তালিকা অনুযায়ী সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্ভব হতো।

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আজকের বিতরণ স্থগিত হলেও, আগামীতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় সহায়তা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ।

জেজেডি/এটিভি/ইউপি/০৫০৬/৩:২৫ পিএম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ