মো. শহিদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি //
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের নবগঠিত গভর্নিং বডির (জিবি) সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৫ জুন) সকাল ১০টায় কলেজের হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আকিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, নবগঠিত গভর্নিং বডির (জিবি) সভাপতি ও নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের গভর্নিং বডির (জিবি) সাবেক সভাপতি লিয়াকত আলী, বিছালী ইউপি চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক, বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাসরত কাজী, গভর্নিং বডির (জিবি) সদস্য আবিদ হোসেন, আমিতোষ বিশ্বাস, সহকারী অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস প্রমূখ।
এটিভি/শহিদুল/জিবি/১৫০৬/এম