https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাজশাহী এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ, যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি! - atv sangbad রাজশাহী এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ, যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি! - atv sangbad রাজশাহী এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ, যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

রাজশাহী এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ, যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি!

রাজশাহী ব্যুরো, এটিভি সংবাদ / ১৯২ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

রাজশাহী ব্যুরো, এটিভি সংবাদ //

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম পদত্যাগ করেছেন। অন্যদিকে জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, এনসিপি রাজশাহী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করে রাশেদুল ইসলামকে গত ১৮ জুন জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আট দিনের মাথায় বৃহস্পতিবার (২৬ জুন) রাতে তিনি পদত্যাগপত্র পাঠান।

ইংরেজিতে লেখা পদত্যাগপত্রে রাশেদুল লিখেন, আমি এনসিপির রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিচ্ছি। এনসিপির ব্যানারে দলের সেবা করা এবং দেশের উন্নতির জন্য কাজ করা আমার জন্য সম্মানের ও সৌভাগ্যের। জেলা ইউনিটের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে যে আস্থা, সমর্থন এবং সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এই মুহূর্তে আমাকে আমার ভূমিকা থেকে সরে দাঁড়াতে হবে।

গত বুধবার (২৫ জুন) রাতে একটি রেস্তোরাঁয় বসেছিলেন জেলা কমিটির নেতারা। এই রেস্তোরাঁর মালিক রাশেদুল ইসলাম। সেখানে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু আরেক যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আলমকে লাথি মারার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর আহত অবস্থায় ফিরোজকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে শুক্রবার সাময়িক অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেলে এক ভিডিও বার্তায় নাহিদুল ইসলাম সাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক পরিচয় দিয়ে বলেন, এনসিপির জেলা কমিটিতে কিছু বিতর্কিত ব্যক্তি রয়েছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। এর কিছু তথ্যপ্রমাণ সামনে আসায় বিষয়টি নিয়ে কথা বলি। তার কোনো সুরাহা না হওয়ায় এটি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করার শামিল। রাজশাহীতে এখন পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসন করার ধুম চলছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এনসিপিকে জেলায় অবাঞ্ছিত করা হবে।

পদত্যাগের বিষয়ে রাশেদুল ইসলাম বলেন, পদত্যাগপত্র কেন্দ্রে পাঠিয়েছি। আমি কোনো দিন রাজনীতি করিনি। হঠাৎ এসে মনে হচ্ছে, এত বড় পদ আমার জন্য না। তবে আমি এখনো এনসিপির সঙ্গে আছি। এনসিপির ভালোটাই চাই। একান্তই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে সবার সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধানের চেষ্টা করছি। রাজশাহীতে এনসিপির কার্যক্রম আছে এবং সবাই মিলেই কাজ করব।

এটিভি/এনসিপি/২৮০৬/জেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ