মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল হামিদ //
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) মধুপুর উপজেলা ইউনিট এর আব্দুল হামিদকে সভাপতি ও বাবুল রানাকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে মধুপুর উপজেলা প্রেসক্লাবে কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক এম, মাছুদুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংবাদিক সংস্থার সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন। এ সময উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি আশরাফুল আরিফ, সাধারণ সম্পাদক ইয়াসিন হাসানসহ মধুপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) মধুপুর উপজেলা ইউনিটের নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান।
এটিভি/জাসাস/মধুপুর