https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা! - atv sangbad সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা! - atv sangbad সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা! - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা!

রাজশাহী ব্যুরো, এটিভি সংবাদ / ২৮৭ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন

রাজশাহী ব্যুরো, এটিভি সংবাদ //

ইচ্ছা ও মনোবল বুকে ধারণ করে এক মাসের কন্যা সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে ডিগ্রি পরীক্ষায় গোটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন শামীমা আক্তার।

জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় শামীমা আক্তার বাগমারার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি শাখায় পরীক্ষা দিয়ে এ সাফল্য অর্জন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

শামীমা আক্তার আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির প্রথম সন্তান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ শিক্ষাবর্ষে চলতি বছরে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে শামীমা আক্তার সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জনসহ পরীক্ষার সার্বিক ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছেন।

শামীমা আক্তার এর আগেও বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেন প্লাস অর্জন করেন। তিনি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে ইচ্ছুক। স্বামীর সংসারে থেকেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল তার এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানান তিনি।

এদিকে শামীমা আক্তার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান মিডিয়াকে বলেন, শামীমা আক্তার আমাদের কলেজকে গৌরবান্বিত করেছে। তার এই সাফল্য দেশব্যাপী কলেজের সুনাম আরও বাড়িয়ে দিয়েছে।

ইচ্ছাশক্তি মানুষকে তার লক্ষ্যবিন্দুতে পৌঁছায় প্রমাণ করলেন শামীমা আক্তার। তার চিন্তা চেতনা ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হয়ে দেশ ও জাতির স্বার্থে নিবেদিত হয়ে কাজ করা।

এটিভি/শামীমা/দেশসেরা 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ