https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫! - atv sangbad গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫! - atv sangbad গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫!

ওবায়দুল কবির, এটিভি সংবাদ / ১৯০ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

ওবায়দুল কবির, এটিভি সংবাদ //

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত দাঁড়িয়েছে ৫ জন। তাদের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা জাহিদ হোসেন, তার স্ত্রী নাসরিন আক্তার, ছেলে আবু হুমারা, সিএনজি যাত্রী শ্রীপুর উপজেলার মাওনা এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম এবং চালক মেহেদী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়টি এটিভি সংবাদকে মুঠোফোনে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাওনা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ৫ যাত্রী কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী অটোরিকশাটি ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী, যাত্রী শফিকুল ইসলাম ও চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে নিয়ে যান। পরে কুমুদিনী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জাহিদের স্ত্রী নাসরিনকে মৃত ঘোষণা করেন। আহত শফিকুল ইসলামকে শ্রীপুর আল হেরা হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিএনজি অটোরিকশার চালক।

এদিকে ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন নিহতদের স্বজনরা। এ সময় তারা মরদেহ শনাক্ত করেন।

স্বজনরা বলছেন, মাওনা থেকে কালিয়াকৈর আসার পথে মর্মান্তিক দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি ঘটেছে। এতে দায়ী কাভার্ডভ্যান চালকের শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরুজ্জামান বলেন, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এটিভি/সড়ক দুর্ঘটনা/কালিয়াকৈর 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ