নিউজ ডেস্ক, এটিভি সংবাদ //
পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ‘ভারতীয় দূতাবাস ঘেরাও’ কর্মসূচি।
বুধবার (০৬ আগস্ট) দুপুরে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার এডিসি জাহাঙ্গীর। তিনি মিডিয়াকে বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি নামে একটি সংগঠন ভারতীয় দূতাবাস ঘেরাও করতে নতুন বাজারের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। এ সময় তাদের বাড্ডা লিংক রোডে আটকে দেওয়া হয়। পরে তারা আর আগায়নি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন বাস্তবায়নের রামপুরা থেকে জাগপার কয়েকশ নেতা-কর্মী মিছিল নিয়ে রওনা হয়। মিছিলে ব্যানার ফেস্টুন ছিল প্রত্যেক কর্মীর হাতে। তাদের যাওয়ার খবর পেয়ে পুলিশ বাড্ডা লিংক রোডে অবস্থান নিয়ে ব্যারিকেড দিয়ে আটকে দেন।
এ সময় লিংক রোড এলাকার আশপাশে থাকা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানজট স্বাভাবিক হয় বলে জানা গেছে।
এটিভি/ভারতীয় দূতাবাস