এটিএম রাশেদুল এহসান, এটিভি সংবাদ //
শাহবাগের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় আগামীকাল তদন্ত কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসে তিনি এমন কথা জানান।
ডিএমপি কমিশনার বক্তব্যের শুরুতেই বুধবার বিকেলের ঘটনায় উপস্থিত আন্দোলনকারী সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন এবং এ সময় শিক্ষার্থীরা তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে।
কমিশনার বলেন, আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্রদের সঙ্গে যে ঘটনা ঘটেছে এর জন্য আমি মহানগর পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তার এই বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত আন্দোলনকারীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।
এরপর কমিশনার বলেন, আজকের এই অপ্রীতিকর ঘটনা তদন্তের জন্য আমি বৃহস্পতিবার (২৮ আগস্ট) একটি তদন্ত কমিটি গঠন করবো।
এই লাইনটি বলে আর তিনি বেশিক্ষণ সেখানে অবস্থান করেননি। পরে তিনি পুলিশের অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেখান থেকে শাহবাগ থানার ভেতরে চলে যান।
এটিভি/ডিএমপি কমিশনার/জেড