https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭ - atv sangbad রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭ - atv sangbad রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭ - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ //

রাজধানীর গুলিস্তানে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতচক্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশের সদস্যরা।

ডিএমপির মিডিয়া সেন্টারে আজ (৪ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা জোনের ডিসি মাসুদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ (৩৫), মো. কামাল হাওলাদার (৩৫), আব্দুর রহমান হাওলাদার (৩৭), মো. মেহেদী হাসান ওরফে হাসান (৩৮), মো. বাবুল হাওলাদার (৩৮), মো. রমিজ তালুকদার (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (২২)।

ডিসি মাসুদ আলম বলেন, সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আরও ৪-৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর তাঁতিবাজার এলাকায় আসা স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করত তারা। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করত।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রেকর্ডপত্র অনুসারে গ্রেপ্তারকৃত দ্বীন ইসলামের নামে ১০টি, আব্দুর রহমান হাওলাদারের নামে ৩টি, মেহেদী হাসানের নামে ৪টি, বাবুল হাওলাদারের নামে ২টি এবং রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থাকা একটি মাইক্রোবাস, দুইটি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকি-টকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, দুইটি খেলনা পিস্তল, দুইটি পকেট রাউটার, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল, ছয়টি বাটন মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এটিভি/গ্রেপ্তার ৭/এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ