https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সদরপুরে উদ্বোধন হলো "দলিল উদ্দিন পাঠাগার" - atv sangbad সদরপুরে উদ্বোধন হলো "দলিল উদ্দিন পাঠাগার" - atv sangbad সদরপুরে উদ্বোধন হলো "দলিল উদ্দিন পাঠাগার" - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

সদরপুরে উদ্বোধন হলো “দলিল উদ্দিন পাঠাগার”

মো. রহমাতুল্লাহ শেখ, ভ্রাম্যমাণ প্রতিনিধি / ২২০ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:২০ অপরাহ্ন

মো. রহমাতুল্লাহ শেখ, ভ্রাম্যমাণ প্রতিনিধি //

শত প্রতিকূলতার মধ্যেও মেয়েদের শিক্ষিত করতে পরিবারের বিশেষ ভূমিকা রাখতে হবে। তাদের শিক্ষার সুযোগ করে দিতে হবে। যে পরিবারে মা শিক্ষিত, সে পরিবারের বাচ্চারাও শিক্ষিত হতে আগ্রহী হয়। সন্তানের জীবনের সবচেয়ে বড় পাঠশালা মা, প্রথম শিক্ষার হাতেখড়ি হয় মায়ের হাতেই। তাই নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে জাতি এগোবে না। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের ছলেনামা গ্রামে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এর আগে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ‘দলিল উদ্দিন পাঠাগার’ উদ্বোধন করেন তিনি।

স্কুলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দলিল উদ্দিনের নামে পাঠাগারটির নামকরণ হয়েছে। এতে দেশবরেণ্য লেখকদের দেড় হাজারের অধিক বই রাখা হয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ফোনের আশক্তি কমিয়ে বইয়ের প্রতি মনোযোগী করতে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হলো। সভার শুরুতে দলিল উদ্দিনের লেখা ‘কালের খেয়া’ নামক একটি বইয়ের মোড়ক উম্মোচন করেন অতিথিরা।

শরফ উদ্দিন আহমদ বলেন, প্রতিযোগিতার পৃথিবীতে টিকে থাকতে প্রযুক্তি ও যুগের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে। পরিবার ও শিক্ষকরা প্রযুক্তির ভাল ব্যবহার নিশ্চিত করতে কাজ করবেন। যেসব বাবা সন্তানের সামনে মাদক সেবন করেন, তাদের সন্তানদের মাদকাসক্ত হয়ে পড়ার শঙ্কা বেশি। বাল্যবিয়ে দেওয়া যাবে না।

জনসংঘ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এম এম শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান। এছাড়া ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, সমাজসেবক ও লেখক মো. দলিল উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব আলী। একই সময় সদরপুরের আটরশি বিশ্বজাকের মঞ্জিলের অর্থায়নে স্কুল প্রাঙ্গণে একটি মসজিদ উদ্বোধন করা হয়।

এটিভি/ফরিদপুর/ভ্রাম্যমাণ প্রতিনিধি/রহমত 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ