বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, কিন্তু কেউ কিছু বলছে না।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, দলমত, ধর্মমত নির্বিশেষে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে। আমি মির্জা আব্বাস আজকে এখানে বুক ফুলিয়ে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাআল্লাহ স্বাধীন রাখবো।
এটিভি/বিপি/বিএনপি/কেএইচ