https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মেধা, পরিশ্রম ও সততায় অনুপ্রেরণা—খান্দারপাড়া'র গর্ব হায়দার শেখ - atv sangbad মেধা, পরিশ্রম ও সততায় অনুপ্রেরণা—খান্দারপাড়া'র গর্ব হায়দার শেখ - atv sangbad মেধা, পরিশ্রম ও সততায় অনুপ্রেরণা—খান্দারপাড়া'র গর্ব হায়দার শেখ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

মেধা, পরিশ্রম ও সততায় অনুপ্রেরণা—খান্দারপাড়া’র গর্ব হায়দার শেখ

নূর আলম শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ৪৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন

নূর আলম শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি //

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা মো. হায়দার শেখ, পিতা মো. শাহিন শেখ। শিক্ষিত, সৎ ও মেধাবী এই তরুণ তাঁর অধ্যবসায়, সততা ও নিষ্ঠার মাধ্যমে বর্তমানে এলাকাবাসীর গর্ব ও অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম হয়ে উঠেছেন।

শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। তিনি হিসাববিজ্ঞান (Accounting) বিভাগে MBA ডিগ্রি সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘ ১৩ থেকে ১৪ বছর ধরে শিক্ষকতা (কোচিং ও প্রাইভেট) পেশায় যুক্ত থেকে শত শত শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছেন।

শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি ব্যবসায়িক অঙ্গনে প্রবেশ করেন। বর্তমানে তিনি রবি ও এয়ারটেল কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন।

এছাড়াও তিনি ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং “রকেট” এর সুপার এজেন্ট হিসেবে কাজ করছেন। তাঁর মাধ্যমে এলাকায় আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সেবার ব্যাপক প্রসার ঘটেছে।

তাঁর ব্যবসার আয়তন ক্রমে বিস্তৃত হচ্ছে, বর্তমানে তাঁর অধীনে ২০ থেকে ২৫ জন দক্ষ স্টাফ নিয়মিতভাবে কাজ করছেন। এতে স্থানীয় অনেক যুবক কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং পরিবারে এসেছে আর্থিক স্বচ্ছলতা।

এলাকাবাসী জানান, হায়দার শেখের সততা, পরিশ্রম ও সৌজন্যপূর্ণ ব্যবহারে তিনি সবার প্রিয়পাত্র। শুধু ব্যবসায় নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। সমাজের প্রবীণরা তাঁকে একজন “আদর্শ তরুণ উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনের আলোকবর্তিকা” হিসেবে আখ্যা দিয়েছেন।

ব্যক্তিগত জীবনে হায়দার শেখ ভ্রমণপ্রিয় ও প্রেরণাদায়ক ব্যক্তি। তিনি মনে করেন—“প্রকৃতির মাঝে মানুষ নিজের মনের প্রশান্তি খুঁজে পায়, যা নতুন করে অনুপ্রেরণা যোগায় কাজের প্রতি”।

এলাকাবাসীর বিশ্বাস, হায়দার শেখের মতো শিক্ষিত, পরিশ্রমী ও সৎ উদ্যোক্তারা দেশের গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। তাঁর মতো তরুণদের হাত ধরেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।

আমরা মনে করি—যে তরুণরা জ্ঞান, সততা ও পরিশ্রমের সমন্বয়ে নিজের ভাগ্য গড়ে তোলে এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, তাঁরাই জাতির প্রকৃত সম্পদ। খান্দারপাড়া’র মো. হায়দার শেখ তাঁদেরই একজন অনুপ্রেরণাদায়ক প্রতিনিধি।

এটিভি/গোপালগঞ্জ/নূর আলম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ