https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০! - atv sangbad হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০! - atv sangbad হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০!

মো. পারভেজ মিয়া, জেলা প্রতিনিধি-হবিগঞ্জ / ১৪০ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

মো. পারভেজ মিয়া, জেলা প্রতিনিধি-হবিগঞ্জ // 

হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাদল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টু মিয়ার ছেলে। আহতদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন, মাহফুজ (৩০), সোহেল মিয়া (৩৫), মাসুদ মিয়া (৩০), মনজুর আলী (৩৪), অপু মিয়া (৩২), বাহার মিয়া (৩৮), রশিদ (৩৫), শাহজাহান (৩৯), মুক্তার (২৫) বাদশা (২৮) লালখা (৩৫) হেলেনা (৩৫) ও সাত্তার মিয়া (৪০) প্রমুখ।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, তারা সবাই গত রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক মাজারে জিয়ারত শেষে ভোরে ‘দিগন্ত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি যখন মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়ে এবং বাদল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানা পুলিশের এসআই প্রনয়েল চাকমা বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এটিভি/হবিগঞ্জ/সড়ক দুর্ঘটনা/পারভেজ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ