https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাজশাহীতে আটা-চিনি ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়! - atv sangbad রাজশাহীতে আটা-চিনি ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়! - atv sangbad রাজশাহীতে আটা-চিনি ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়! - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

রাজশাহীতে আটা-চিনি ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ / ১৫৮ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ২:২৯ অপরাহ্ন

অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ //

রাজশাহীর বাঘায় একটি কারখানায় কোনো রস ছাড়াই তৈরি হচ্ছে আখ ও খেজুরের গুড়। আটা, চিনি ও কাপড়ের রঙ দিয়েই তৈরি হচ্ছে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ এসব ভেজাল গুড়।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় অভিযান চালায় র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ চিনি ও মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ভেজাল গুড় জব্দ করা হয়।

একটি কারখানার মালিক লাকি ও সান্টুকে ৫০ করে ১ লাখ টাকা জরিমানা করে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচাল ইব্রাহিম হোসেন। তিনি বলেন, পর্যায়ক্রমে আরও কারখানায় জরিমানা করা হবে। একইসঙ্গে এইগুলো ধ্বংস করা হবে।

সরেজমিনে ওই গ্রামে গিয়ে গুড় তৈরির তিনটি কারখানা দেখা যায়। কারখানাগুলোতে আখ বা খেজুরের রসের কোনো বালাই নেই। তবুও তৈরি হচ্ছে গুড়। কারখানার ভেতর দেখা গেছে কড়াইয়ে গুড় তৈরি হচ্ছে। তার পাশেই বিভিন্ন খাঁচের ওপর ফেলে দেওয়া হচ্ছে আকৃতি। তৈরি হওয়া গুড়গুলো পরবর্তীতে স্থানীয় বাজারসহ বিভিন্ন বাজারে পাঠানো হয়।

এই এলাকায় গুড় তৈরি করেন নানটু মিয়া। র‍‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। তার স্ত্রী মোসা. লাকি অকপটে স্বীকার করে বলেন, গুড়গুলো তৈরিতে কোনো ধরনের রসের ব্যবহার নেই। শুধু চিনি দিয়ে আখ ও খেজুরের গুড় তৈরি করা হয়। এরমধ্যে মেশানো হয় কাপড়ে দেওয়া রঙ, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার, চুন ও চিনি। এরপরে এগুলো রাজশাহী, নাটোর, পাবনার বিভিন্ন মোকামে পাঠানো হয়। সেগুলোতে বিভিন্ন দামে কেনাবেচা হয়। একই এলাকার শান্টুকেও ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

র‍‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, এখানে যে গুড় রয়েছে, এতে আখ বা খেজুরের রসের কোনো উপস্থিতি নাই। সবগুলো চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি। কারখানাগুলোতে প্রায় একটনের মতো গুড় রয়েছে। এগুলো ধ্বংস করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, রাসায়নিক দ্রব্যাদি কোনোভাবে স্বাস্থ্যের জন্য না। এটা স্বাস্থ্যের ক্ষতিকারক। এরফলে শরীরে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হবে, হতে পারে ক্যান্সার। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতি হবে।

এটিভি/অভিযান/রাজশাহী/ভেজাল গুড়/এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ