বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বুধবার (৩ ডিসেম্বর) আনুমানিক সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেইট-৮-এ রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশির সময় এই ইয়াবা উদ্ধার করা হয়। কর্তব্যরত এভসেক সদস্যরা ডাক বিভাগের মাধ্যমে রপ্তানির জন্য বুকিং করা একটি মালামালের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কমলা রঙের ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট শনাক্ত করে।
বেবিচক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিরো টলারেন্স নীতি বজায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এ দিনের ঘটনায় দায়িত্বরত স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই বড় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এভসেক বিভাগের এই সফল কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করে।
বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থাকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে এই সফলতা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছে বেবিচক কর্তৃপক্ষ।
এটিভি সংবাদ// এস এম