https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মাঠে কাজ করছে প্রশাসন, জব্দ করছে ড্রেজার! - atv sangbad কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মাঠে কাজ করছে প্রশাসন, জব্দ করছে ড্রেজার! - atv sangbad কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মাঠে কাজ করছে প্রশাসন, জব্দ করছে ড্রেজার! - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মাঠে কাজ করছে প্রশাসন, জব্দ করছে ড্রেজার!

শেখ কামরুজ্জামান রানা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি // / ৬৩ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মাঠে কাজ করছে প্রশাসন, জব্দ করছে ড্রেজার!
কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মাঠে কাজ করছে প্রশাসন, জব্দ করছে ড্রেজার!

শেখ কামরুজ্জামান রানা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি //

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ গত এক মাসে নজিরবিহীন অভিযান পরিচালনা করে ১৯টি ড্রেজার মেশিন জব্দ করেছেন।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, গত এক মাসে উপজেলার মাঝবাড়ি, লখন্ডা, কালিগঞ্জ, ডুমরিয়া, উনশিয়া, বর্ষাপাড়া ও বানিয়ারী এলাকায় পৃথক পৃথক অভিযানে এসব ড্রেজার মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিল থেকে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউএনও সাগুফতা হক ও এসিল্যান্ড মাসুম বিল্লাহ মাঠে নামেন। দিন-রাত এক করে পরিচালিত এই অভিযানে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।

কুশলা গ্রামের সোহাগ শেখ জানান, ইউএনও সাগুফতা হক যোগদানের পর খাল ও বিল রক্ষার আন্দোলন নতুন গতি পেয়েছে। আগে কিছু অসাধু ব্যক্তি ড্রেজার বসিয়ে বালু তুললেও এখন প্রশাসনের কঠোর নজরদারির কারণে কেউ আর সাহস পাচ্ছে না।

কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন, ইউএনওর নির্দেশনায় অবৈধ বালু উত্তোলন রোধে এসিল্যান্ডের সক্রিয়তা প্রশংসনীয়। হঠাৎ অভিযানের ফলে বালু উত্তোলনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, খাল-বিলের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে কোনোভাবেই শিথিলতা দেখানো হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

শেখ কামরুজ্জামান রানা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি //

এটিভি সংবাদ//আর এইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ