অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক যুবক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক, এটিভি সংবাদঃ টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নিজ বাসা থেকে নাদিম নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) সিআইডির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, একটি বেসরকারি ব্যাংকের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে একটি বার্তা আসে। বার্তা পাঠানো ব্যক্তি নিজেকে ‘নাজনীন’ নামে পরিচয় দিয়ে দাবি করে যে তিনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ‘আপওয়ার্ক’-এর প্রতিনিধি।