মোহাম্মদপুরে মা-মেয়ে খুন, পলাতক গৃহকর্মী
অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ: রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। এ ঘটনা ওই বাড়ির গৃহকর্মী জড়িত বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার ৭তলায় গেছে।