https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মানুষের দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন : ফারুক - atv sangbad মানুষের দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন : ফারুক - atv sangbad মানুষের দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন : ফারুক - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা

মানুষের দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন : ফারুক

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৩৯ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
মানুষের দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন : ফারুক
মানুষের দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন : ফারুক

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমরা সত্যিই আপ্লুত। মানুষের ভালোবাসা ও দোয়ায় বেগম জিয়া অবশ্যই সুস্থ হয়ে উঠবেন, ইনশাল্লাহ। এই সংকটকালীন সময়ে দেশ ও গণতন্ত্রের জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেখানে বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশের মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে পারেন, এ জন্য সবাই দোয়া করবেন। স্বৈরাচার এরশাদের শাসনামলে আইন-শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া দীর্ঘ ৯ বছর সংগ্রাম চালিয়ে এরশাদের পতন ঘটিয়েছিলেন।

তিনি বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই তাদের মাথা নত করতে পারেনি। মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকার বিএনপিকে চিরতরে বিদায় করে কিংস পার্টি তৈরি করতে চেয়েছিল।

কিন্তু বেগম খালেদা জিয়ার আপসহীনতার কাছে তারা পরাজিত হয়েছে।বিরোধী দলীয় সাবেক এই চিফ হুইপ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। ১০ হাজার কিলোমিটার দূর থেকেও তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। শেখ হাসিনার শাসনামলে নানা জুলুম-নির্যাতনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা তার নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি ড. আনিসুল আউয়ালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

এটিভি সংবাদ// এস এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ