https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখল করে যানজট সৃষ্টি, দোকান থেকে চাঁদা নেওয়ার অভিযোগ! - atv sangbad আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখল করে যানজট সৃষ্টি, দোকান থেকে চাঁদা নেওয়ার অভিযোগ! - atv sangbad আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখল করে যানজট সৃষ্টি, দোকান থেকে চাঁদা নেওয়ার অভিযোগ! - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গাইবান্ধায় ডিবি পুলিশের অ্যাকশন : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই গভীর রাতে দৌলতপুর থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: কলমায় তীব্র ক্ষোভ, অভিযুক্ত মারুফ আটক সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড জাতীয় বেতনস্কেল অনুমোদন : সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৬ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখল করে যানজট সৃষ্টি, দোকান থেকে চাঁদা নেওয়ার অভিযোগ!

সোহরাব হোসেন। আশুলিয়া প্রতিনিধি / ৫৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

9 / 100 SEO Score

সোহরাব হোসেন। আশুলিয়া প্রতিনিধি /

ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন স্থানে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলমান থাকায় একদিকে যেমন সড়ক সংকুচিত হয়ে পড়েছে, অন্যদিকে সড়কের জায়গা দখল করে দোকানপাট ও অস্থায়ী বাজার বসানোর অভিযোগ উঠেছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আশুলিয়ার ইউনিক, শিমুলতলা, জামগড়া ও নরসিংহপুর এলাকায় মহাসড়কের বিভিন্ন অংশে দোকানপাট ও অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান বসানো হয়েছে। ফলে ব্যস্ত সড়কে যানবাহনের চাপ বাড়লেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। বিশেষ করে পথচারীদের এক পাশ থেকে অন্য পাশে সড়ক পারাপারে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বুধবার ২৬ আগস্ট সরেজমিনে গেলে কয়েকজন দোকানদার জানায়, কৌশলে সড়কের জায়গা দখল করে ব্যবসা করার সুযোগ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে দোকানপ্রতি কৌশলে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে টাকা আদায় করা হলেও বিষয়টি নিয়ন্ত্রণে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নির্মাণকাজের পাশাপাশি সড়কের জায়গা দখল, অবৈধ দোকানপাট ও কথিত চাঁদা আদায়ের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীদেরও সময়মতো গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সাম্প্রতিক সময়ে প্রকল্প-সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নির্মাণকাজের কারণে জনদুর্ভোগ কমাতে অতিরিক্ত জনবল, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন, সরকারি গুরুত্বপূর্ণ এই প্রকল্পকে কেন্দ্র করে এক অসাধু চক্র রাস্তাঘাট বন্ধ করে চালিয়ে যাচ্ছে তাদের কর্মযজ্ঞ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ