https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নামাজে অহেতুক তাড়াহুড়োর ব্যাপারে হাদিসের সতর্কবার্তা - atv sangbad নামাজে অহেতুক তাড়াহুড়োর ব্যাপারে হাদিসের সতর্কবার্তা - atv sangbad নামাজে অহেতুক তাড়াহুড়োর ব্যাপারে হাদিসের সতর্কবার্তা - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

নামাজে অহেতুক তাড়াহুড়োর ব্যাপারে হাদিসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন
নামাজে অহেতুক তাড়াহুড়োর ব্যাপারে হাদিসের সতর্কবার্তা
নামাজে অহেতুক তাড়াহুড়োর ব্যাপারে হাদিসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ //

ইবাদতের গ্রহণযোগ্যতা শুধু বাহ্যিক রূপে সীমাবদ্ধ নয়; বরং তা নির্ভর করে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো পদ্ধতি ও আন্তরিকতার ওপর। নামাজ ইসলামের স্তম্ভ হলেও অনেক সময় অজ্ঞতা বা গাফিলতির কারণে মানুষ এর মূল রূহ ও শিষ্টাচার থেকে বিচ্যুত হয়ে পড়ে। কারণ  নামাজ আদায় করা ঈমানের অপরিহার্য দাবি। নামাজের রুকূ‘ ও সিজদার যথাযথ আদায় শুধু ফরজ আদায়ের শর্তই নয়; বরং তা সুন্নাহর অনুসরণেরও স্পষ্ট প্রমাণ।

সাহাবায়ে কেরামের যুগে এমন গাফিলতি দেখলে তারা নিঃসংকোচে সতর্ক করতেন। কারণ নামাজের বিকৃতি ঈমানের পথচ্যুতিরই একটি লক্ষণ। নিচের হাদিসটি দেখুন-‘যায়দ ইবনে ওয়াহব (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, হুযাইফা (রা.) এক ব্যক্তিকে দেখলেন যে, সে রুকূ‘ ও সিজদা্ ঠিকমত আদায় করছে না।

তিনি তাকে বললেন, তোমার সালাত হয়নি। যদি তুমি (এই অবস্থায়) মারা যাও, তাহলে আল্লাহ্ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যে আদর্শ দিয়েছেন সে আদর্শ হতে বিচ্যুত অবস্থায় তুমি মারা যাবে।’ (বুখারি, হাদিস : ৭৯১)হাদিসের শিক্ষা

১. নামাজের প্রতিটি রুকন যথাযথভাবে আদায় করা ফরজ। রুকূ‘ ও সিজদা তাড়াহুড়ো করে বা অসম্পূর্ণভাবে আদায় করলে নামাজ সহিহ হয় না।

বাহ্যিকভাবে নামাজ পড়া হলেও, শরিয়তের দৃষ্টিতে তা নামাজ হিসেবে গণ্য নাও হতে পারে।২. সুন্নাহর অনুসরণই ইবাদতের মানদণ্ড। ইবাদতে নিজের খেয়ালখুশি বা অভ্যাস নয়; বরং রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো পদ্ধতিই একমাত্র গ্রহণযোগ্য আদর্শ।

৩. নামাজের অবহেলা ঈমানের জন্য ভয়াবহ বিপদের কারণ। হুযাইফা (রা.)-এর কঠোর সতর্কবাণী থেকে বোঝা যায়; নামাজে গাফিলতি মানুষকে ধীরে ধীরে নববী আদর্শ থেকে বিচ্যুত করে দেয়।

৪. ভুল দেখলে সংশোধন করা মুমিনের দায়িত্ব। সাহাবায়ে কেরাম অন্যের নামাজে ত্রুটি দেখলে নীরব থাকতেন না; বরং কল্যাণকামী উপদেশের মাধ্যমে সংশোধনের চেষ্টা করতেন।

৫. মৃত্যুর সময় ঈমানের অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাদিসটি স্মরণ করিয়ে দেয় যে, যে ব্যক্তি সুন্নাহ থেকে বিচ্যুত অবস্থায় ইবাদত করতে অভ্যস্ত হয়ে পড়ে, তার পরিণতি ঈমানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।

নামাজ এমন এক ইবাদত, যার ভেতর দিয়েই একজন মুমিনের আনুগত্য, বিনয় ও রাসূলের অনুসরণ প্রকাশ পায়। কিন্তু যখন নামাজ শুধু তাড়াহুড়ো করা কিছু ভঙ্গিতে পরিণত হয়, তখন তা আর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য থাকে না।

নামাজের সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা নির্ভর করে এর প্রতিটি রুকন সঠিকভাবে আদায় করার ওপর। রুকূ‘ ও সিজদায় অবহেলা শুধু আমলের ঘাটতি নয়; বরং তা সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার লক্ষণ।

আল্লাহ আমাদের সকলকে নবী (সা.) এর দেখানো উপায়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন।

এটিভি/এসএম/ইসলামী জীবন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ