চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৮৬ বোতল ভারতীয় নে শা র সিরাপ জব্দ
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ হয়েছে। তবে অভিযানে কেউ আটক হয়নি।
বিজিবি জানায়, গত শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত সোনামসজিদ ও তেলকুপি বিওপির টহলদল সীমান্তের ৩০ থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে টানা অভিযান চালায়। অভিযানে প্লাস্টিকের বস্তায় ভরা ১৩৮ বোতল চকো প্লাস ও ৪৮ বোতল এস্কাফ ডিএক্স সিরাপ জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এই অভিযানে জব্দ চোরচালান পণ্যও ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। সীমান্তে চোরচালানিরা কৌশল পরিবর্তন করলেও বিজিবি তা প্রতিহত করবে বলেও জানান অধিনায়ক।
এটিভি/এসএম/সারাদেশ