কালোজিরা নামক ছোট এই জিনিস আমাদের স্বাস্থ্যের জন্য এক বিরাট আশীর্বাদ। এটি যেন এক প্রাকৃতিক উপহার। বহু বছর ধরে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে কালোজিরা শুধু মসলা হিসেবেই নয়, ওষধি গুণের জন্যও ব্যবহৃত হয়ে আসছে।
আধুনিক গবেষণাতেও কালোজিরার উপকারিতা নিয়ে আগ্রহ বাড়ছে।
কালোজিরার অন্যতম বড় গুণ হলো এর রোগ প্রতিরোধ ক্ষমতা। গবেষণায় দেখা গেছে, কালোজিরার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে বলে পরীক্ষাগারে প্রমাণ মিলেছে।
হৃদ্স্বাস্থ্যের জন্যও কালোজিরা উপকারী বলে মনে করা হয়।
মেটাবলিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কালোজিরার ভূমিকা উল্লেখযোগ্য। কিছু গবেষণায় দেখা গেছে, কালোজিরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে পারে। ফলে ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে এটি সহায়ক হতে পারে। নিয়মিত কালোজিরা খেলে শরীরের বিপাকক্রিয়া আরো ভারসাম্যপূর্ণ হতে পারে।
সব মিলিয়ে বলা যায়, কালোজিরা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি শরীরের ভেতর থেকেও সুস্থতা গড়ে তুলতেও সাহায্য করে। তবে যেকোনো প্রাকৃতিক উপাদানের মতোই কালোজিরা নিয়মিত ও পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো। অবশ্য দীর্ঘদিন কোনো রোগ থাকলে বা ওষুধ চললে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এটিভি/এসএম/স্বাস্থ্য