নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষ/ম/তা চান পুলিশ সুপাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছেন পুলিশ সুপাররা। ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়ে সুষ্ঠু ভোটের জন্য নানা দাবির কথা তুলে ধরেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে এমন দাবির কথা জানান এসপিরা।
এসপিরা জানান, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি।