ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা চালু করেছে। প্রথম দফায় ২ হাজার ৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) গুলশানের নগর ভবনে স্বাস্থ্য বীমা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
প্রশাসক আরো বলেন, ‘ঢাকার আয়তন ও জনসংখ্যা বাড়লেও সে তুলনায় আমাদের কর্মী সংখ্যা খুবই কম।
স্বাস্থ্য বীমা কার্যক্রমের আওতায় উপকারভোগীরা রাজধানীর ৪০০টির বেশি বেসরকারি ক্লিনিকে অর্ধেক খরচে (৫০ শতাংশ ডিসকাউন্টে) চিকিৎসা সেবা নিতে পারবেন। এ ছাড়া অসুস্থ হলে বিশেষ স্বাস্থ্য সুরক্ষা পাবেন। কোনো স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করলে এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিচ্ছন্নতা কর্মীদের হাতে স্বাস্থ্য বীমা কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন—ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, সাজেদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক, রেকিট বাংলাদেওশর হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নিসহ অন্য অতিথিরা।
এটিভি/এসএম/রাজধানী