https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ভিটামিন ডি শূন্যতায় ভু/গ/ছে/ন নারীরা, হতে পারে যেসব ক্ষ/তি - atv sangbad ভিটামিন ডি শূন্যতায় ভু/গ/ছে/ন নারীরা, হতে পারে যেসব ক্ষ/তি - atv sangbad ভিটামিন ডি শূন্যতায় ভু/গ/ছে/ন নারীরা, হতে পারে যেসব ক্ষ/তি - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

ভিটামিন ডি শূন্যতায় ভু/গ/ছে/ন নারীরা, হতে পারে যেসব ক্ষ/তি

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ২৯ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
ভিটামিন ডি শূন্যতায় ভু/গ/ছে/ন নারীরা, হতে পারে যেসব ক্ষ/তি
ভিটামিন ডি শূন্যতায় ভু/গ/ছে/ন নারীরা, হতে পারে যেসব ক্ষ/তি

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ //

আমাদের দেশে সূর্যের আলোর কমতি একেবারেই নেই। সূর্য উঠলেই রোদ ঝলমলে দিনের শুরু। কিন্তু তা সত্ত্বেও এই দেশের বাসিন্দাদের মধ্যে ভিটামিন ডি-এর অভাব সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। বিশেষ করে নারীদের মধ্যে।

বেশ কিছু গবেষণায় উঠে এসেছে, দেশের প্রায় ৮০-৯০ শতাংশ নারীর শরীরে ভিটামিন ডি-এর অভাব রয়েছে। এর সবচেয়ে বড় কারণ হলো নারীরা কম রোদে বের হয়। সেই সঙ্গে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারও কম খাওয়া হয়।

শরীরে কতটা ভিটামিন ডি দরকার

যখন শরীরে ভিটামিন ডি-এর স্তর ২০ এনজি/এমএল থেকে কম হয়ে যায়, তখন শরীরে ভিটামিন ডি-এর অভাব দেখা যায়।

১২ এনজি/এমএল-এর নিচের স্তরে থাকলে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা উচিত। অপরদিকে, ৩০ এনজি/এমএল-এর বেশি থাকাও ভালো নয়।হাড়ে ও পেশিতে ব্যথা

পিঠ, কোমর, নিতম্ব, পা বা পাঁজরে গভীর ব্যথা ভিটামিন ডি-এর অভাবে হতে পারে। এর অভাব হাড়কে দুর্বল ও নরম করে তুলতে পারে, যাকে অস্টিওম্যালেসিয়া বলা হয়।

মেনোপজের পরে নারীদের হাড় ভাঙার ঝুঁকি বেশি থাকে। এই ব্যথা প্রায়শই বার্ধক্যের কারণে হয়, তবে আসল কারণ হলো ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর অভাব।মেজাজের পরিবর্তন ও ঘুমের সমস্যা

ভিটামিন ডি মস্তিষ্কে সুখের হরমোন সেরোটোনিনকে ভারসাম্যপূর্ণ করে। এর অভাব বিরক্তি, বিষণ্নতা, উদ্বেগ ও মনোযোগ কেন্দ্রীভূত করতে অসুবিধার কারণ হতে পারে। অনিদ্রা এবং ঘন ঘন ঘুমের ব্যাঘাতও সাধারণ।

সূর্যালোকের অভাব, রাতের শিফটে কাজ ও দূষণ এই সমস্যাটিকে আরো বাড়িয়ে তুলতে পারে।শরীর দুর্বল করে দেয়

ঘন ঘন সর্দি, কাশি অথবা ফ্লু ও অসুস্থতা থেকে দেরি করে সুস্থ হয়ে ওঠা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ। কোথাও কেটে গেলে, তা সহজে সারতে চায় না। ভিটামিন ডি-এর অভাবে ভোগা নারীদের সন্তানদেরও হাড় সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে।

অন্যান্য লক্ষণ

অতিরিক্ত চুল পড়া, ওজন বৃদ্ধি, অতিরিক্ত ঘাম বা রক্তচাপ বৃদ্ধি, দাঁতে গর্ত বা মাড়ি থেকে রক্তপাত, হাত ও পা কাঁপা, ত্বক হলদেটে হওয়া অথবা ক্ষিধে না পাওয়া। এসব লক্ষণ শরীরে ভিটামিন ডি-এর ঘাটতির দিকে ইঙ্গিত করে।

কী করা উচিত

প্রথমে ভিটামিন ডি-এর মাত্রা নির্ধারণের জন্য রক্ত ​​পরীক্ষা করুন। চিকিৎসকের নির্দেশ অনুসারে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন। প্রতিদিন দুপুরের রোদে ১০ থেকে ৩০ মিনিট হাত ও মুখ খোলা রেখে বসে থাকুন। এ ছাড়া খাদ্যতালিকায় ডিম, মাছ, ফোর্টিফাইড দুধ, দই ও পনির অন্তর্ভুক্ত করুন।

এটিভি/এসএম/সাস্থ্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ