https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মাভাবিপ্রবিতে ১০ জানুয়ারি, ইসলামিক সেমিনার ও বইমেলা - atv sangbad মাভাবিপ্রবিতে ১০ জানুয়ারি, ইসলামিক সেমিনার ও বইমেলা - atv sangbad মাভাবিপ্রবিতে ১০ জানুয়ারি, ইসলামিক সেমিনার ও বইমেলা - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

মাভাবিপ্রবিতে ১০ জানুয়ারি, ইসলামিক সেমিনার ও বইমেলা

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৪০ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
মাভাবিপ্রবিতে ১০ জানুয়ারি, ইসলামিক সেমিনার ও বইমেলা
মাভাবিপ্রবিতে ১০ জানুয়ারি, ইসলামিক সেমিনার ও বইমেলা

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ//

‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইসলামিক সেমিনার ও বইমেলা ২০২৬’। বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান আগামী ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।”

‎আয়োজকরা জানান, দুপুর ২টা থেকে শুরু হওয়া এই ইসলামিক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও দেশবরেণ্য ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন রাজধানীর জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার উসতাযুল হাদিস শায়খ তাহমীদুল মাওলা। পাশাপাশি বক্তব্য রাখবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় লেখক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট ড. শামসুল আরেফিন শক্তি এবং লেখক ও সম্পাদক জাকারিয়া মাসুদ।”

‎মূলত ২০২০–২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিদায়বেলাকে স্মরণীয় করে রাখা এবং ক্যাম্পাসে সুস্থ ও গঠনমূলক জ্ঞানচর্চার পরিবেশ তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

‎সেমিনারকে কেন্দ্র করে তিন দিনব্যাপী একটি বর্ণাঢ্য ইসলামিক বইমেলা আয়োজন করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন প্রকাশনীর সৃজনশীল ও মননশীল ইসলামিক বই প্রদর্শন ও বিক্রি করা হবে। নিরাপত্তার স্বার্থে বইমেলা ও সেমিনার কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সীমিত থাকবে।”

‎আয়োজক কমিটির একজন প্রতিনিধি বলেন, মাভাবিপ্রবির ইতিহাসে এটি একটি ব্যতিক্রমধর্মী ও বৃহৎ ইসলামিক আয়োজন হতে যাচ্ছে। পবিত্র ও জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমরা আমাদের শিক্ষাজীবনের সুন্দর সমাপ্তি টানতে চাই।

‎পুরো অনুষ্ঠান সফল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা এবং সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেকের উপস্থিতিতে ক্যাম্পাসে একটি ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক আবহ তৈরি হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ