অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ//
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে আলীকদম উপজেলার গরীব ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন ছাত্রনেতা আনোয়ার ইসলাম মামুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া’র পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। আলীকদম উপজেলার বিভিন্ন দুর্গম ও নিম্নআয়ের এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে ছাত্রনেতা আনোয়ার ইসলাম মামুন বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই দেশের অসহায় মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়ে আসছেন। তাঁর সেই মানবিক চিন্তা থেকেই আমরা আলীকদমের গরীব ও শীতার্ত মানুষের জন্য এই সামান্য সহায়তা পৌঁছে দিতে পেরেছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আলীকদম উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব তোফাজ্জল হোসেন টিপু বলেন,
দেশের বর্তমান সংকটময় সময়ে সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে। ছাত্রদল শুধু রাজনীতিতে নয়, মানবিক কাজেও অগ্রণী ভূমিকা রাখতে চায়।
আরও উপস্থিত ছিলেন
আলীকদম উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোর্শেদুল ইসলাম তিনি বলেন,তারেক রহমান দেশের কল্যাণে একটি গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বারবার বলেছেন—রাষ্ট্রের মূল শক্তি হলো জনগণ, আর জনগণের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই বিশ্বাস থেকেই তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে আসছেন।
এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহায়তা শীত মোকাবেলায় তাদের জন্য অনেক বড় উপকার হয়ে এসেছে।
স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।