ফেনীতে ইনভাইট মিডিয়ার আয়োজনে কাবিলার জুনিয়র টিমের তারকা আড্ডা
আগামী ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে ফেনীতে আসছে জনপ্রিয় কাবিলার জুনিয়র টিম। ইনভাইট মিডিয়ার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান “ইনভাইট মিডিয়া তারকা আড্ডা”।
অনুষ্ঠানটি ফেনী শহরের নতুন রানির হাট বাজার সংলগ্ন তৃপ্তি এগো পার্কে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।
এই তারকা আড্ডায় কাবিলার জুনিয়র টিমের সদস্যরা অংশগ্রহণ করে দর্শক-ভক্তদের সঙ্গে আনন্দঘন সময় কাটাবেন বলে জানিয়েছে আয়োজকরা। অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে ফেনীতে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে।
ইনভাইট মিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের জন্য অনুষ্ঠানটি হবে উন্মুক্ত ও উপভোগ্য। সবাইকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।