https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মহেশখালী থানার হাজতে বসে টিকটক, পুলিশের দায়িত্ব প্র'শ্ন'বি'দ্ধ - atv sangbad মহেশখালী থানার হাজতে বসে টিকটক, পুলিশের দায়িত্ব প্র'শ্ন'বি'দ্ধ - atv sangbad মহেশখালী থানার হাজতে বসে টিকটক, পুলিশের দায়িত্ব প্র'শ্ন'বি'দ্ধ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মোঃ হারুন উর রশীদের নেতৃত্বে পদযাত্রা সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

মহেশখালী থানার হাজতে বসে টিকটক, পুলিশের দায়িত্ব প্র’শ্ন’বি’দ্ধ

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ / ৫৭ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
মহেশখালী থানার হাজতে বসে টিকটক, পুলিশের দায়িত্ব প্র'শ্ন'বি'দ্ধ
মহেশখালী থানার হাজতে বসে টিকটক, পুলিশের দায়িত্ব প্র'শ্ন'বি'দ্ধ

মহেশখালী থানার হাজতের ভেতরে দুই ব্যক্তি টিকটক ভিডিও ধারণ করে তা নিজেদের আইডিতে প্রকাশ করার ঘটনায় থানার নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। হাজতের মতো উচ্চনিরাপত্তার স্থানে আটককৃতদের হাতে মোবাইল থাকা এবং তা ব্যবহার করে ভিডিও ধারণ ও প্রকাশের বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল গ্রাম থেকে পুলিশ মুমিনুল ইসলাম ও গিয়াস উদ্দিন নামের দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। তারা একটি বিরোধপূর্ণ জায়গায় বাড়ি নির্মাণের কাজ করছিলেন। অভিযোগটি ছিল বাড়ির মালিকের বিরুদ্ধে। তবে আটককৃত ওই দুই শ্রমিকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না।

আটকের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও প্রকাশ পায়। ভিডিওতে দেখা যায়, মহেশখালী থানার হাজতের ভেতরে শুয়ে থাকা অবস্থায় আটককৃত দুই ব্যক্তি হাসতে হাসতে ভিডিও ধারণ করছেন এবং তাতে বাংলা গান যুক্ত করে টিকটকে আপলোড করেছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মহেশখালী থানার ওসি মুজিবুর রহমান জানান, হাজতের ভেতরে টিকটক ভিডিও বানানোর বিষয়টি সম্পর্কে তিনি অবগত। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে তিনি রাজি হননি।

এদিকে আটককৃত শ্রমিকদের পরিবার জানায়, শুক্রবার পুলিশ ওই দুই শ্রমিককে আদালতে হাজির করলে আদালত তাদের মুক্তির নির্দেশ দেন।

স্থানীয়রা বলছেন, এই ঘটনায় পুলিশের ভূমিকা দায়িত্বহীনতা ও পেশাগত গাফেলতির স্পষ্ট উদাহরণ। থানার হাজত একটি উচ্চনিরাপত্তার স্থান হওয়া সত্ত্বেও সেখানে আটককৃতদের হাতে মোবাইল থাকা হাজত ব্যবস্থাপনা ও তদারকিতে মারাত্মক শৈথিল্যের প্রমাণ। বিশেষ করে যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না, তাদের আটক করে হাজতে রাখা এবং সেখানে নিরাপত্তা বিধি মানা না হওয়া আইন ও মানবাধিকারের প্রশ্ন তোলে বলেও মনে করছেন তারা।

এ বিষয়ে অ্যাডভোকেট শহীদুল্লাহ বলেন, থানার হাজত একটি নিয়ন্ত্রিত স্থান। সেখানে আটককৃত ব্যক্তির হাতে মোবাইল থাকা এবং ভিডিও ধারণ করা পুলিশের দায়িত্ব পালনে স্পষ্ট অবহেলার প্রমাণ। এতে হাজতের নিরাপত্তা যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে, তেমনি পুলিশের দায়িত্ব পালনের বিষয়টিও জনস্বার্থে তদন্তযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ