সদ্যপ্রয়াত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় উখিয়া উপজেলা সদর ঘিলাতলী গ্রামের সমাজ কমিটির উদ্যেগে ১৭ জানুয়ারি রোজ শনিবার বাদ এশার উখিয়া ঘিলাতলী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মাস্টার ফজলুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলওয়াত করেন ইবনে আব্বাস একাডেমি উখিয়ার সহকারী শিক্ষক হুমায়ন হুজুর
এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, কৃষক দলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী, পালং জেনারেল হাসপাতালের চেয়ারম্যান জিয়াউল হক আজাদ উখিয়া উপজেলা বি এন পি সহসাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, যুবদলের আহবায়ক সাইফুল সিকদার বিএনপি নেতা আপেল সিরাজী এ,কে,এম বাদশা হক,এম,হান্নান, মোহাম্মদ পারভেজ সহ প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন কৃষক দল রাজাপালং ইউনিয়ন( দক্ষিণ) এর আহবায়ক তরুণ উদীয়মান প্রতিশ্রুতিশীল যুব নেতা, মীর রাফাত সিকদার
মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন হজরত মওলানা নুরুল হাসান আজাদ যুক্তিবাদী
অনুষ্ঠিাটি সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল। মাহফিলের শেষে উপস্থিত ব্যক্তিবর্গকে তবররুক বিতরণ করা হয়।