সোমবার, ১৯ জানুয়ারি প্রথমবার সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে লাইভে আসেন দেব–শুভশ্রী।”
লাইভে শুভশ্রী জানান, দর্শকদের জন্য এমন চমক থাকছে যা আগে কখনও হয়নি।”
দেব জানিয়েছেন, যারা এত আগে থেকে টিকিট কেটে অপেক্ষা করছেন, তাদের জন্য থাকছে বিশেষ চমক। ”
অন্যদিকে শুভশ্রী বলেন, দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশার কথা মাথায় রেখেই ছবির চিত্রনাট্য তৈরি হচ্ছে। অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স ও রিভেঞ্জ—সবই থাকবে।”
২০২৬ সালে টলিপাড়ায় একাধিক বড় মুক্তি থাকলেও, দেব–শুভশ্রীর এই কামব্যাক ইতিমধ্যেই অনুরাগীদের কাছে উৎসবে পরিণত হয়েছে।”
বলা দরকার, গেল বছরে মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে দেব-শুভশ্রীকে, যদিও সে সিনেমাটিতে তারা অভিনয় করেছিলেন এগারো বছরেরও বেশি সময় আগে।