গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন নিয়ে ভুল তথ্য পাওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প
স্কাই নিউজের বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ভুল তথ্য পেয়ে থাকতে পারেন— এ কথা স্বীকার করেছেন। রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প এই মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপের কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সামরিক সদস্য মোতায়েন করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ মোতায়েনের প্রতিক্রিয়ায় ট্রাম্প যুক্তরাজ্যসহ কয়েকটি ইউরোপীয় ন্যাটো দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেন।
তবে ফোনালাপে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পকে বোঝান যে, গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী নয়। বরং উত্তরাঞ্চলে (হাই নর্থ) যৌথ নিরাপত্তা উদ্বেগ মোকাবিলার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন চলমান উত্তেজনা প্রশমনের পথ খুলে দিতে পারে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে।
সূত্র: Sky News
[mh]