শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, ‘বিগত নির্বাচনে চারবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মাথানত করব না।’
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, পৌর যুবদলের সভাপতি জাকির ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এটিভি/এসএম/রাজনীতি