লোকমুখে শুনে নিয়মিত খাচ্ছেন এই ভেবে যে মেদ ঝরবে। শরীরে যে চর্বি দীর্ঘদিন ধরে লেগে রয়েছে, হাজার চেষ্টাতেও ছেড়ে যেতে চাইছে না, ভাবছেন সেই মেদ গলে বেরিয়ে যাবে বিশেষ কোনো একটি খাবার নিয়মিত খেলে। যে যতই বলুক, এমন কোনো খাবার নেই, যা সরাসরি ওভাবে চর্বি গলিয়ে দিতে পারে।
শরীরে জমা বাড়তি মেদ দূর করতে পারে একটিই হিসাব।
অনেকেই মনে করেন দিনে কয়েক কাপ গ্রিন টি খেলেই শরীর থেকে চর্বি ঝরে যাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও ক্যাফেইন শরীরকে দূষণমুক্ত করতে সাহায্য করতে পারে। বিপাকের হার সামান্য বাড়িয়ে দিতেও পারে।
মধু ও লেবুর পানি
এ দেশে ওজন কমানোর টোটকা হিসেবে সকালে খালি পেটে মধু-লেবুর পানি খাওয়ার চল বহু যুগ ধরে চলে আসছে। অনেকেই মনে করেন, এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ টেনে বের করে দিতে পারে, যা ওজন কমাতে সাহায্য করবে।
ওট্স
অনেকেই মনে করেন ওট্স খেলে ফ্যাট ঝরবে। বিষয়টি তেমন নয়। ওট্স মোটেই সরাসরি ফ্যাট ঝরাতে পারে না। বিশেষ করে বাজার চলতি বিভিন্ন স্বাদের ওট্স বা তা দিয়ে তৈরি মুজলিতে থাকে চিনি, অস্বাস্থ্যকর চর্বি। ওট্স বিস্কুটে পাম অয়েল এবং ময়দাও থাকে।
ওট্সে আদতে ফাইবার বেশি থাকে, যা খাওয়ার পরে দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে তা বেশি খাবার খাওয়ার প্রবণতা কমায়। এটি নিজে খুব লো ক্যালরি নয়। এর নিজস্ব কোনো ফ্যাট ঝরানোর ক্ষমতাও নেই। তাই সাধারণ ওট্স যদি চিনি বা দুধ দিয়ে নিয়মিত খান, তবে তাতে ওজন কমার পরিবর্তে বেড়ে যাবে।
এটিভি/এসএম/স্বাস্থ্যসেবা