https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি - atv sangbad বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি - atv sangbad বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ / ৪৬ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি
বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া নতুন করে সাজাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি সামনে আসে, যখন একাধিক বাংলাদেশি সাংবাদিক অভিযোগ করেন, আইসিসি তাদের অ্যাক্রেডিটেশন আবেদন প্রত্যাখ্যান করেছে। সূত্রের বরাতে দ্য টেলিগ্রাফ অনলাইল জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের পরিবর্তন ও সূচিতে রদবদলের কারণে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হচ্ছে।

আইসিসির এক সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, আবেদনের সংখ্যা ও সূচিতে পরিবর্তন হওয়ায় পুরো প্রক্রিয়াটি নতুন করে সাজানো হচ্ছে। সেই অনুযায়ী অ্যাক্রেডিটেশন তালিকা প্রস্তুত করা হচ্ছে।

সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, প্রায় ৮০ থেকে ৯০ জন বাংলাদেশি সাংবাদিক অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছিলেন। তবে বাংলাদেশ দল টুর্নামেন্টে থাকলেও এতজনকে অনুমোদন দেওয়া সম্ভব হতো না।

সূত্রের বরাতে তারা আরো জানায়, দেশভিত্তিক কোটা অনুযায়ী সাধারণত ৪০ জনের বেশি অনুমোদন দেওয়া যায় না। আয়োজক বোর্ডের সুপারিশের ভিত্তিতে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এদিকে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন জানান, বিষয়টি আইসিসির সঙ্গে তোলা হয়েছে এবং সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আমজাদ হোসেন বলেন, ‘এই সিদ্ধান্ত গতকালই এসেছে।

আমরা এর বিস্তারিত জানতে চেয়েছি। এটি একটি অভ্যন্তরীণ ও গোপন বিষয়, তবে সংক্ষেপে বললে, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতেই আমরা ব্যাখ্যা চেয়েছি।’

জানা গেছে, এখন বাংলাদেশি সাংবাদিকদের নতুন করে অ্যাক্রেডিটেশনের জন্য পুনরায় আবেদন করতে হবে এবং প্রতিটি আবেদন আলাদাভাবে মূল্যায়ন করা হবে।

এ বিষয়ে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজ বলেন, ‘এর আগে আইসিসি কখনো গণহারে মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করেনি। এবারই প্রথম।

এর আগে হয়তো ৬০ জন আবেদন করলে ৪০ জনকে দেওয়া হয়েছে।’

আইসিসির মূল্যায়নে বলা হয়েছে, ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি ছিল না। তবু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ