দুনিয়ার শ্রেষ্ঠত্ব ক্ষণস্থায়ী, আখিরাতের শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী
কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
সুরা : বনি ইসরাঈল, আয়াত : ২১
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
اُنۡظُرۡ كَیۡفَ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلٰی بَعۡضٍ ؕ وَ لَلۡاٰخِرَۃُ اَكۡبَرُ دَرَجٰتٍ وَّ اَكۡبَرُ تَفۡضِیۡلًا ﴿۲۱﴾
সরল অনুবাদ
২১. লক্ষ করুন, আমরা কিভাবে একদলকে অন্যের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আখিরাত তো অবশ্যই মর্যাদায় মহত্তর ও শ্রেষ্ঠত্বে বৃহত্তর!
সংক্ষিপ্ত ব্যাখ্যা
সুরা বনি ইসরাঈলের এ আয়াতে বলা হচ্ছে যে দেখুন, কিভাবে আমরা দুনিয়াতে মানুষকে একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কেউ ধনী, কেউ গরিব আবার কেউ মাঝামাঝি। অন্যদিকে কেউ সুন্দর, কেউ কুৎসিত, আবার কেউ মাঝামাঝি। কেউ শক্তিশালী, কেউ দুর্বল।