https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ওবামা দম্পতিকে বানররূপে দেখিয়ে ট্রাম্পের ভিডিও পোস্ট তীব্র স'মা'লো'চ'না - atv sangbad ওবামা দম্পতিকে বানররূপে দেখিয়ে ট্রাম্পের ভিডিও পোস্ট তীব্র স'মা'লো'চ'না - atv sangbad ওবামা দম্পতিকে বানররূপে দেখিয়ে ট্রাম্পের ভিডিও পোস্ট তীব্র স'মা'লো'চ'না - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

ওবামা দম্পতিকে বানররূপে দেখিয়ে ট্রাম্পের ভিডিও পোস্ট তীব্র স’মা’লো’চ’না

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ / ৩৪ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
ওবামা দম্পতিকে বানররূপে দেখিয়ে ট্রাম্পের ভিডিও পোস্ট তীব্র স'মা'লো'চ'না
ওবামা দম্পতিকে বানররূপে দেখিয়ে ট্রাম্পের ভিডিও পোস্ট তীব্র স'মা'লো'চ'না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি নির্বাচন-সংক্রান্ত ষড়যন্ত্রমূলক ভিডিও পোস্ট করেছেন। যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের রূপে দেখানো হয়েছে। এ ঘটনায় শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতাদের তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত প্রায় এক মিনিটের ওই ভিডিওর শেষের দিকে প্রায় এক সেকেন্ডের জন্য ওবামা দম্পতিকে বানরের রূপে দেখানো হয়েছে।

ভিডিওতে তাদের শরীর দেখানো হয়েছে বানরের শরীরের মতো এবং মুখাবয়ব রাখা হয়েছে তাদের চেহারার মতোই।ভিডিওটিতে আবারও ভিত্তিহীন দাবি করা হয়েছে, ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের কাছ থেকে বিজয় ‘ছিনিয়ে নিতে’ সহায়তা করেছিল। শুক্রবার ভোর পর্যন্ত ভিডিওটি প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমে এক হাজারের বেশিবার লাইক পেয়েছে।ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় এই পোস্টের তীব্র নিন্দা জানায়।

তিনি ২০২৮ সালের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থিতার সম্ভাব্য দাবিদার এবং ট্রাম্পের একজন কট্টর সমালোচক।নিউসমের প্রেস অফিস এক্সে লিখেছে, ‘প্রেসিডেন্টের এই আচরণ জঘন্য। প্রত্যেক রিপাবলিকানকে এখনই এর নিন্দা জানাতে হবে।’ বারাক ওবামার ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডসও ভিডিওটির দৃশ্যপটের নিন্দা করেন।
তিনি এক্সে লেখেন, ‘ভবিষ্যৎ আমেরিকানরা ওবামা দম্পতিকে প্রিয় ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করবে, আর ট্রাম্পকে আমাদের ইতিহাসের একটি কলঙ্ক হিসেবে অধ্যয়ন করবে—এই বাস্তবতা যেন ট্রাম্প ও তার বর্ণবাদী সমর্থকদের তাড়িয়ে বেড়ায়।’হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই ট্রাম্প ট্রুথ সোশ্যাল ও অন্যান্য প্ল্যাটফর্মে অতিরঞ্জিত ও কৃত্রিমভাবে তৈরি দৃশ্য ব্যবহারের মাত্রা বাড়িয়েছেন। এসব পোস্টে প্রায়ই তিনি নিজেকে মহিমান্বিত করেন এবং সমালোচকদের বিদ্রূপ করেন।

গত বছর তিনি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্মিত ভিডিও পোস্ট করেন, যেখানে ওভাল অফিসে বারাক ওবামাকে গ্রেপ্তার হতে এবং পরে কমলা রঙের কারাবন্দি পোশাকে কারাগারের ভেতরে দেখা যায়।

এরপর তিনি আরেকটি এআই ভিডিও প্রকাশ করেন, যেখানে প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু দলের নেতা হাকিম জেফ্রিসকে (যিনি কৃষ্ণাঙ্গ) ভুয়া গোঁফ ও সোমব্রেরো পরিহিত অবস্থায় দেখানো হয়।

জেফ্রিস ওই ছবিকে প্রকাশ্যে বর্ণবাদী বলে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ