https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ইতালিকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় ইংল্যান্ড - atv sangbad ইতালিকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় ইংল্যান্ড - atv sangbad ইতালিকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় ইংল্যান্ড - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

ইতালিকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ / ৬২ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ//

‘সি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচ জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত হবে, এমন সমীকরণকে সামনে নিয়ে আগামীকাল নবগাত ইতালির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখাতে চায় প্রথমবার ক্রিকেটের কোন বিশ্বকাপে অংশ নেওয়া ইতালি।

কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইতালি। আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম দেখা হচ্ছে দু’দলের।

নেপালের বিপক্ষে ৪ রানে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩০ রানে হেরে যায় ইংল্যান্ড। পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয়ে সুপার এইটের দৌড়ে ফিরে ইংলিশরা। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ২০১০ ও ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডের সাথে এই গ্রুপ থেকে সুপার এইটের দৌড়ে আছে স্কটল্যান্ড ও ইতালি। স্কটিশরা ৩ ম্যাচে এবং ইতালি ২ ম্যাচ খেলে সমান ২টি করে পয়েন্ট অর্জন করেছে। ইতালির বিপক্ষে জিতলে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠবে ইংল্যান্ড। তখন নিজেদের শেষ ম্যাচে জিতলেও, ইংল্যান্ডের ৬ পয়েন্ট স্পর্শ করতে পারবে না স্কটল্যান্ড ও ইতালি। ৩ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে সুপার এইট আজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ইতালির কাছে হারলেও সুপার এইটে খেলার সুযোগ থাকবে ইংল্যান্ডের। তখন নেপালের কাছে স্কটল্যান্ডের এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হবে ইতালিকে। তারপর ইতালির সাথে রান রেট বিবেচনায় আসবে ইংল্যান্ডের। আর যদি ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে দেয় তাহলে সুপার এইটে খেলবে ইতালি।

আবার ইংল্যান্ড হারলে, নেপালের বিপক্ষে স্কটল্যান্ড জিতলে এবং শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইতালি হারলে, তখন তিন দলের রান রেট বিবেচনায় আসবে। রান রেট নিয়ে বসতে হবে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ইতালিকে।

তবে এত যদি-কিন্তুর উপর না থেকে, সহজ সমীকরণ- জয় দিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় ইংল্যান্ড। দলের অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘সুপার এইটে খেলার জন্য আমাদের সমানে সহজ সমীকরণ হল- জয়। এছাড়া আমাদের সামনে অন্য কোন পথ নেই। হেরে গেলেও সুযোগ থাকবে। তবে সেসব সুযোগ অনেক যদি-কিন্তুর উপর। তাই আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। কাল জয়ের জন্যই মাঠে নামবে দল।’

স্কটল্যান্ডের কাছে ৭৩ রানে হেরে বিশ্বকাপ শুরুর পর, নেপালকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের অভিষেক বিশ্বকাপেই প্রথম জয়ের স্বাদ পায় ইতালি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে এই বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দেওয়ার পাশাপাশি সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে চায় ফুটবলের বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ইতালি।

দলের অধিনায়ক ওয়েইন ম্যাডসেন বলেন, ‘নেপালের বিপক্ষে জয়ে আমরা এখন আত্মবিশ্বাসী। ইংল্যান্ড বিশ্ব সেরা দল। তারপরও টি-টোয়েন্টিতে যেকোন দলকে হারানো সম্ভব। তাই ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলার লক্ষ্যেই মাঠে নামব আমরা। যাতে সুপার এইটে খেলার সুযোগও থাকে আমাদের।’

ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।

ইতালি দল : ওয়েইন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস কাম্পোপিয়ানো (কিপার), জাইন আলি, আলি হাসান, কৃশান কালুগামাগে, হ্যারি মানেন্তি, জান পিয়ে মেডি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সাইদ নাকভি, বেনজামিন মানেন্তি, জসপ্রিত সিং, জেজে স্মুটস, গ্র্যান্ট স্টুয়ার্ট, টমাস ড্রাকা।

 এটিভি সংবাদ/এস এইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ