https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ‘অনুপস্থিত’ সূর্যবংশী, কারণ জানালেন শিক্ষক - atv sangbad দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ‘অনুপস্থিত’ সূর্যবংশী, কারণ জানালেন শিক্ষক - atv sangbad দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ‘অনুপস্থিত’ সূর্যবংশী, কারণ জানালেন শিক্ষক - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ‘অনুপস্থিত’ সূর্যবংশী, কারণ জানালেন শিক্ষক

ক্রীড়া ডেস্ক, / ৭৮ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:১২ অপরাহ্ন
দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ‘অনুপস্থিত’ সূর্যবংশী, কারণ জানালেন শিক্ষক
দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ‘অনুপস্থিত’ সূর্যবংশী, কারণ জানালেন শিক্ষক

সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছেন না। সামনে আইপিএল থাকায় প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন এই ক্রিকেটার। আর তাই শিক্ষাজীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রিকেটের ব্যস্ত সময়সূচি।

এমন পরিস্থিতিতে পরীক্ষায় বসার সময় পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটের এই ‘বিস্ময়বালক’।

তার বিদ্যালয়ের প্রধান এন কে  সিনহা জানিয়েছেন, বিশ্বকাপ জিতে ফেরার পর পরীক্ষার ফর্মপূরণ করা হয়ে গিয়েছিল তার। কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষায় না বসার সিদ্ধান্তের কারণে তাকে ‘অনুপস্থিত’ দেখানো হয়েছে।

বৈভব ‘মডেস্টি স্কুল তাজপুর’-এর ছাত্র। ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ তার পরীক্ষায় বসার কথা ছিল।

মডেস্টি স্কুল তাজপুরের ডিরেক্টর আদর্শ কুমার পিন্টু জানান, বৈভবের পরীক্ষার ফর্ম পূরণ করা হয়েছিল এবং অ্যাডমিট কার্ডও দেওয়া হয়েছিল। তার পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হয়েছিল পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলে। কিন্তু বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে সে এই বছর পরীক্ষায় বসবে না।

বৈভবের পরীক্ষার বিষয়ে পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধানশিক্ষক এনকে সিংহ বলেন, “বৈভব সূর্যবংশী পরীক্ষা দিতে আসেনি।

সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী, কেউ পরীক্ষা দিতে না এলে তাকে অনুপস্থিত দেখাতে হয়। বৈভবকেও অনুপস্থিত দেখাতে হয়েছে। ওর বাবার সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, সামনে আইপিএল থাকায় আপাতত তার প্রস্তুতি নিচ্ছে বৈভব। ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতে হচ্ছে।
তাই ও এবার পরীক্ষায় বসতে পারছে না। আশা করছি, পরের বার ও পরীক্ষা দেবে।”সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ভারতের সর্বোচ্চ এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। সাত ইনিংসে ৬২.৭১ গড়ে তার সংগ্রহ ছিল ৪৩৯ রান, যেখানে একটি সেঞ্চুরি এবং তিনটি ফিফটির পাশাপাশি স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ১৬৯.৫০! ফাইনালে মাত্র ৮০ বলে ১৫ চার ও ১৫ ছক্কায় খেলেন ১৭৫ রানের ইনিংস।

আসন্ন আইপিএলে বৈভব রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। গত আসরে তিনি দলটির হয়ে ৭ ম্যাচে ২৫২ রান করেছিলেন, যার মধ্যে গুজরাট টাইটান্সের বিপক্ষে করেন ৩৫ বলে সেঞ্চুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ