https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রমজানের চাঁদ অনুসন্ধান : নববী সুন্নাহর পুনর্জাগরণ - atv sangbad রমজানের চাঁদ অনুসন্ধান : নববী সুন্নাহর পুনর্জাগরণ - atv sangbad রমজানের চাঁদ অনুসন্ধান : নববী সুন্নাহর পুনর্জাগরণ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা

রমজানের চাঁদ অনুসন্ধান : নববী সুন্নাহর পুনর্জাগরণ

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৭১ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
রমজানের চাঁদ অনুসন্ধান : নববী সুন্নাহর পুনর্জাগরণ
রমজানের চাঁদ অনুসন্ধান : নববী সুন্নাহর পুনর্জাগরণ

রমজান হিজরি বর্ষপঞ্জির নবম মাস এবং মুমিনের জন্য ইবাদত-বন্দেগির মাস। মুমিন রমজান মাসের জন্য অপেক্ষা করে এবং শাবান মাসের শেষ ভাগে রমজানের চাঁদের অনুসন্ধান করে। মহানবী (সা.) রমজানের চাঁদ অনুসন্ধান করতেন এবং মানুষকে সুসংবাদ দিতেন। তাই রমজান মাসের চাঁদ উদিত হলে মুমিন আনন্দিত হয়।

রমজানের চাঁদ দেখা মুস্তাহাব। আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) শাবান মাসের খুব হিসাব করতেন। এ ছাড়া অন্য কোনো মাসের এত হিসাব করতেন না। এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন।

শুধু রমজান নয়, বরং সারা বছর চাঁদের মাসের হিসাব রাখা সামষ্টিকভাবে মুসলমানের জন্য আবশ্যক এবং ব্যক্তিগতভাবে উত্তম। কেননা এর সঙ্গে আল্লাহ মুসলমানদের ইবাদতকে সম্পৃক্ত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারা তোমার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে।

বোলো, এগুলো মানুষ ও হজের জন্য সময় নির্দেশক।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৮৯)

আয়াতে ‘আহিল্লা’ অর্থাৎ নতুন চাঁদকে মানুষের সময় নির্ধারণের মাধ্যম বলা হয়েছে। আল্লামা ইবনে কাসির (রহ.) লেখেন, চাঁদের আবির্ভাবের মাধ্যমে ইবাদতের সময় নির্ধারণ করা আল্লাহর একটি হিকমতপূর্ণ বিধান। রমজানের রোজা, ঈদুল ফিতর ও হজ—সবই চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। (তাফসিরে ইবনে কাসির)

রাসুলুল্লাহ (সা.) মুসলিম জাতিকে চাঁদ দেখে রোজার রাখার নির্দেশ দিয়েছেন।

আবদুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ কোরো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা শাবান মাসকে ৩০ দিনের গণ্য কোরো।’ (সুনানে নাসায়ি, হাদিস : ২১১৭)

হাদিসবিশারদরা বলেন, হাদিসে নবীজি (সা.) আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন। তাই এটাও প্রমাণিত হয় যে মুসলমানের জন্য সম্মিলিতভাবে চাঁদ দেখা আবশ্যক (অর্থাৎ ফরজে কেফায়া)। আর রাসুলুল্লাহ (সা.)-এর আদেশের সর্বনিম্ন স্তর হলো মুস্তাহাব। এটা এককভাবে ব্যক্তির জন্য প্রযোজ্য।

রাসুলুল্লাহ (সা.)-এর যুগে সাহাবায়ে কেরাম (রা.) ব্যাপকভাবে চাঁদের অনুসন্ধান করতেন।

আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘লোকেরা রমজানের চাঁদ অন্বেষণ করছিল। আমি রাসুলুল্লাহ (সা.)-কে জানালাম যে আমি চাঁদ দেখেছি। অতঃপর তিনি নিজেও রোজা রাখলেন এবং লোকদেরও রমজানের রোজা পালনের আদেশ দিলেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৪২)

হাফেজ ইবনে হাজার আস্কালানি (রহ.) বলেন, ‘চাঁদ দেখা শুধু ফরজ রোজার সূচনার জন্য নয়, বরং এটি সুন্নাহর অনুসরণ। তা একটি ইবাদতপূর্ণ পরিবেশ সৃষ্টি করে এবং উম্মাহর ঐক্যের প্রতীক।’ (ফাতহুল বারি, রোজা অধ্যায়)

নতুন চাঁদ দেখার পর রাসুলুল্লাহ (সা.) নিম্নোক্ত দোয়া পাঠ করতেন—

উচ্চারণ : আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল-ইয়ুমনি ওয়াল-ঈমান ওয়াস-সালামাতি ওয়াল-ইসলাম; রব্বি ওয়া রব্বুকাল্লাহ।

অর্থ : হে আল্লাহ, আমাদের জন্য চাঁদটিকে বরকতময় (নিরাপদ), ঈমান, নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করুন। (হে নতুন চাঁদ) আল্লাহ আমার ও তোমার প্রভু। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৪৫১)

রমজান মাসের চাঁদ দেখা শুধু ক্যালেন্ডার নির্ধারণের বিষয় নয়, এটি একটি ইবাদত, সুন্নাহ এবং মুসলিম উম্মাহর ঐতিহ্য। আমাদের উচিত এ সুন্নাহকে জীবিত রাখা এবং চাঁদ দেখে আল্লাহর স্মরণে রমজানকে স্বাগত জানানো। আল্লাহ সবাইকে তাওফিক দিন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ