ভাইরাল ভিডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়, ‘আপনি ইজারা তুলবেন বাজার থেকে।”
এসময় স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কাল থেকে যদি চাঁদার জন্য আসে আপনারা বেঁধে রাখবেন।”
জানতে চাইলে শোধন ডিলার কালের কণ্ঠকে বলেন, ‘বাজার ডাক আমরা ১৬ জনে নিয়েছি। তাছাড়া শাহ আলমকে আমি চাঁদার জন্য পাঠাই নাই। এই দায়-দায়িত্বও আমার না, খোরশেদের। বাজার ইজারার ডিট বাশারের নামে। এটা বাশার বলতে পারেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।’ তবে বাশারকে একাধিকবার কল করা হলেও তার নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।”
দেবিদ্বারে এসি ল্যান্ড ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘কাঁচা বাজার ইজারা দেওয়া হয়েছে, কাউকে ফুটপাত ইজারা দেওয়া হয়নি। উচ্ছেদ অভিযানের পর যারা পুনরায় দখল করে ব্যবসা পরিচালনা করছেন শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।”