বগুড়া গোদারপাড়া বাজার এলাকায় পাথরবোঝাই ট্রাক উল্টে যান চলাচলে দুর্ভোগ
বগুড়া টু নওগাঁ মহাসড়ক গোদারপাড়া বাজার এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে করে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দ্রুতগতিতে বাজার এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি রাস্তার উপর কাত হয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উল্টে যাওয়া ট্রাকটি সরানোর কাজ শুরু করে। তবে ট্রাকটি সরাতে সময় লাগায় কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত থাকে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।